শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ফিলিস্তিনের সব মসজিদে তারাবি নামাজের অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যবিধি মেনে মসজিদে তারাবি নামাজ আদায়ের অনুমোদন দিয়েছে ফিলিস্তিন সরকার। তবে করোনা সংক্রমণরোধে ইফতারের আয়োজন করে জমায়েত করা যাবে না। গতকাল শনিবার এ কথা জানিয়েছেন ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইবরাহিম মুলহিম।

ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইবরাহিম মুলহিম এক বিবৃতিতে বলেন, স্বাস্থ্যবিধি মেনে রমজানে মসজিদের মধ্যে তারাবি ও জুমার নামাজ আদায় করা যাবে। এ ছাড়া ইহুদি ও খ্রিস্টানরাও স্বাস্থ্যবিধি মেনে নিজেদের উপসনাস্থলে ধর্ম পালন করতে পারবে।

মুলহিম আরো জানান, তবে করোনা সংক্রমণরোধে জন্ম, বিয়ে, মৃত্যু, ইফতার ও সাহরিসহ কোনো ধরনের আনুষ্ঠান করা যাবে না।

ফিলিস্তিনের এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬৫ হাজার ৮৯৭ জন এবং সুস্থ হয়েছেন দুই লাখ ৩১ হাজার ২৮৮জন। আর মারা গিয়েছেন দুই হাজার ৮৩৮ জন। সূত্র : আনাদোলু এজেন্সি

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ