শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সরকারের পরিকল্পনায় ২৬ মার্চের সহিংসতা: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন গত ২৬ মার্চের সহিংসতায় হতাহতের ঘটনা সরকারের পুরোপুরি পরিকল্পিত ছিল বলে অভিযোগ করেছে বিএনপি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরুদ্ধে হেফাজতে ইসলামের বিক্ষোভে ওই ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ২৬ মার্চের ঘটনায় সবচেয়ে বেশি উস্কানি ছিল সরকারি দলের নেতাকর্মীদের। ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে সহিংস পরিস্থিতি তৈরি করেছে তারা।

বিরোধী দলের ওপর চড়াও হতে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন বিরোধীদের নিশ্চিহ্ন করতে সেটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে সরকার। বিরোধী দল নিশ্চিহ্নে আরেকটা প্রক্রিয়া হাতে নিয়েছে তারা।

ফরিদপুরের সালথার ঘটনায় দায়ের করা মামলায় ১৭ হাজার জনকে আসামি করা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেখানকার মানুষকে আসামি বানিয়ে গ্রামছাড়া করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

জনগণের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অবস্থান নিয়ে কর্তৃত্ববাদী সরকার টিকতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, ইতিহাস বলে- একনায়কতান্ত্রিক বা ফ্যাসিবাদী সরকার টিকতে পারেনি।

বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যায় গত শনিবার। তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব। এদিন অসুস্থ খালেদা জিয়াকে পূর্ণাঙ্গ জামিন দিতে সরকারের প্রতি দাবি জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ