শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বিদেশি সেনা প্রত্যাহার ছাড়া আর শান্তি আলোচনা নয়: তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার পিছিয়ে দেওয়ায় আফগানিস্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাওয়া কোনো সম্মেলনে আর অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে তালেবান।

গতকাল মঙ্গলবার তালেবানের কাতারভিত্তিক দপ্তরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম টুইটার বার্তায় এ কথা জানান।

তিনি বলেন, ‘আমাদের দেশ থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহার করে নেওয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা আফগানিস্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাওয়া কোনো সম্মেলনে অংশগ্রহণ করবো না।’

বিদেশি সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ভবিষ্যত বিষয়ে এ মাসে তুরস্কে একটি সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা ৫ মে থেকে পিছিয়ে ১১ সেপ্টেম্বর করার খবর প্রকাশিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর তালেবান মুখপাত্র দলের প্রতিক্রিয়া জানান।

এর আগে মার্কিন কর্মকর্তারা জানান, প্রেসিডেন জো বাইডেন ১১ সেপ্টেম্বর হামলার ঘটনায় এ বছরের ২০তম বার্ষিকী পালনের আগেই আফগানিস্তান থেকে সকল আমেরিকান সেনা প্রত্যাহার করে নেবেন।

এসব সেনা প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে তালেবানের সঙ্গে করা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চুক্তি অনুযায়ী এই সময়সীমা প্রায় পাঁচ মাস বিলম্ব হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ