শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

অবশেষে আফগানিস্তানে যুদ্ধ বন্ধের ঘোষণা বাইডেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন ইতিহাসের অন্যতম দীর্ঘ যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার ২০তম বার্ষিকীর আগেই আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের কথা জানান তিনি।

আফগানিস্তানকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথা বললেও যে কোনো আক্রমণ প্রতিহতের ঘোষণা দিয়ে তালেবানকে সতর্ক করেছেন তিনি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার জেরে হোয়াইট হাউজের এ কক্ষ থেকেই বিমান হামলার ঘোষণা দেয়া হয়। ২০ বছর পর ঠিক সেই একই জায়গা থেকে আফগানিস্তানে দীর্ঘ যুদ্ধের অবসানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আল কায়েদার হামলার পর আফগানিস্তানে শান্তি ফেরাতে এখনো দেশটিতে সাড়ে তিন হাজারের বেশি মার্কিন সেনা অবস্থান করছেন। তাদেরকে এ বছর হামলার ২০ বছর পূর্তির আগেই দেশে ফিরিয়ে নেওয়ার কথা জানান বাইডেন। আফগানিস্তানকে সবভাবে সহযোগিতা দিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হলেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে যে কোনো হামলার ব্যাপারে তালেবানকেও সতর্ক করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীন ও রাশিয়ার সঙ্গে সৃষ্ট নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় মার্কিন নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন জো বাইডেন। ঐতিহাসিক এ ঘোষণার পরপরই আরলিংটনের জাতীয় স্মৃতিসৌধে সম্প্রতি বিভিন্ন সময়ে নিহত মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

সেনা প্রত্যাহারের বিষয়ে শান্তি আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে আফগান সরকার। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় আফগানিস্তান বর্তমানে প্রস্তুত বলে জানান দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ