শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পশ্চিমবঙ্গের বিখ্যাত ইতিহাসবিদ গোলাম আহমাদ মোর্তজা আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিমবঙ্গের বিখ্যাত ইতিহাসবিদ ,বুদ্ধিজীবী ও গবেষক গোলাম আহমাদ মোর্তজা ইন্তেকাল করেছেন ।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বৃহস্পতিবার (১৫এপ্রিল) ভাের ৩ টা ৩৫ এ কলকাতার জিডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে কলকাতার অনলাইন নিউজ পোর্টাল টিডিএন বাংলা।

১৯৪৩ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মেমারিতে জন্মগ্রহণ করেন গোলাম মোর্তজা। মৃত্যুকালে বর্ষীয়ান এই ইতিহাসবিদের বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৬পুত্র ও এক কন্যা, দেশ ও দেশের বাইরে অসংখ্য ভক্ত অনুরাগী রেখে গেছেন। পশ্চিমবঙ্গের বাইরে বাংলাদেশেও সমানভাবে সমাদৃত ছিলেন প্রথিতযশা ইতিহাসবিদ গোলাম মোর্তজা।

পারিবারিক সূত্রে টিডিএন বাংলা জানিয়েছে, অসুস্থতা নিয়ে কয়েকদিন আগে তিনি কলকাতার জিডি হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষার পর তার করােনা পজিটিভ ধরা পড়ে। গতকাল সন্ধ্যায় তিনি সুস্থ ভাবে সবার সঙ্গে কথাবার্তা বলেন বলে জানা যায়। কিন্তু পরে তিনি হৃদরােগে আক্রান্ত হন।ভাের ৩ টা ৩৫ এ তিনি রফিকে আলার ডাকে সাড়া দিয়ে পরপাড়ে পাড়ি জমান।

গােলাম আহমদ মাের্তজা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। তাঁর ইতিহাস গবেষণা বিশেষ করে চেপে রাখা ইতিহাস, একসময়ে গােটা বাংলা জুড়ে ঝড় তুলেছিল। তিনি পবিত্র কুরানের আনুবাদও করেন। তিনি একদিকে ছিলেন যেমন সুবক্তা সুলেখক তেমনি ছিলেন সফল সমাজ কর্মী। তাঁর একান্ত উদ্যোগে মেমারিতে গড়ে ওঠে মদিনাতুল উলুম এবং মামুন ন্যাশনাল স্কুল। তিনি প্রথাগত শিক্ষার উর্ধ্বে উঠে কর্মমুখী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরােপ করেন। মাদ্রাসাতেও তিনি ভােকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করেন।

বৃহস্পতিবার সকাল থেকেই গোলাম আহমাদ মাের্তজা সাহেবের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে চারদিকে। তাঁর মৃত্যু সংবাদে শােকের ছায়া নেমে আসে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত টিডিএন বাংলা তার দাফন ও জানাযার ব্যাপারে কোনাে সংবাদ জানাতে পারেনি।

সূত্র: TDN বাংলা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ