শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রাজনৈতিকভাবে কাউকে আক্রমণ করার চিন্তা নেই: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংকটে রাজনৈতিকভাবে কাউকে আক্রমণ করার চিন্তা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, পারস্পরিক দোষারোপ করোনা সংকটকে আরে ভয়াবহ করে তুলবে। এ দোষারোপের রাজনীতি থেকে এ মূহুর্তে বের হয়ে আসতে হবে।

ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

করোনা নিয়ে এখন কারো রাজনীতি করা সমীচীন নয় জানিয়ে তিনি বলেন, বিএনপি আসলে কিছু কিছু উদ্ভট অভিযোগ করে, তার জবাব আওয়ামী লীগকে দিতে হয়।

বিএনপি যদি আজ এই মহামারির সময়ে প্ল্যান গেমের রাজনীতি থেকে নিজেদের বিরত রাখে সেটাই জনগণের জন্য শুভ বলে মনে করেন ওবায়দুল কাদের।

তিনি বিএনপিকে অহেতুক সরকার বিরোধীতার নামে করোনা সংকটে রাজনৈতিক অপপ্রচার বন্ধ রাখার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ