শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায়ের সুযোগ দিন: লেবার পা‌র্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে মসজিদের ধারণ ক্ষমতানুযায়ী নামাজ আদায়ের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ‌লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরান, ভারপ্রাপ্ত মহাস‌চিব লায়ন মোঃ ফারুক রহমান, সি‌নিয়র ভাইস চেয়ারম্যান ই‌ঞ্জি‌নিয়ার ফ‌রিদ উ‌দ্দিন ও ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী।

গতকাল ১৫ এপ্রিল (বুধবার) লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত সাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘করোনাভাইরাসের ব্যাপক বিস্তৃতির প্রেক্ষাপটে সরকার ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। ওই ঘোষণায় গার্মেন্ট কারখানাসহ সকল কলকারখানা খোলা রাখা হয়েছে। এ সকল কলকারাখানায় হাজার হাজার শ্রমিক স্বাস্থ্যবিধি মেনে কাজ করছে।

নেতৃবৃন্দ আরো বলেন, মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ছোট-বড় সকল মসজিদে মাত্র ২০ জন মুসল্লিকে সালাত আদায়ের সুযোগ দেয়া হয়েছে। সাধারণ মুসল্লিরা মনে করে মসজিদের সাথে সরকারের এই আচরণ যুক্তিযুক্ত হয়নি। সরকারের এই আচরণে মুসল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিরা মনে করে সরকার যদি জাগতিক উন্নতি ও অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিক বহুল কলকারখানা চালু রাখতে পারে, সেখানে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপনের জন্য স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিকভাবে মসজিদে নামাজ আদায়ের সুযোগও দেয়া যেতে পারে।

তাই আমরা মনে করি, মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে ধারণ ক্ষমতানুযায়ী নামাজ আদায়ের সুযোগ দেয়া উচিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ