শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আলেমদের গ্রেফতার নির্যাতনের পরিনাম শুভ হবে না: লেবার পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমাজান মাসে আলেম-ওলামাদের অযথা হয়রানি, গ্রেফতার নির্যাতন করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহবান জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন মোঃ ফারুক রহমান বলেছেন, আলেম ওলামাদের নির্যাতন নিপীড়নের পরিণাম শুভ হবে না।

মিথ্যা ও হয়রানী মুলক সাজানো মামলায় পবিত্র রমজান মাসে অসংখ্য নিরীহ নিরাপরাধ আলেম ওলামা ও মুসল্লিদের গ্রেফতার করে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। এভাবে আলেমদের হয়রানী করলে দেশের সাধারন ধর্মপ্রান তৌহিদী জনতা লকডাউন উপেক্ষা করে আলেমদের মুক্তি ও মিথ্যা মামলা এবং হয়রানীর বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।

আজ (শুক্রবার) লেবার পার্টি প্রেরিত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের আলেম-ওলামাদের বিরুদ্ধে যেভাবে মিথ্যাচার ও মানহানিকর আচরণ করা হচ্ছে, এতে মনে হচ্ছে আলেম-ওলামারা কোনো ভিন্ন দেশের নাগরিক। বর্তমান একদলীয় সরকার আইন শৃংখলাবাহীনি ও সিভিল প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করে বিরোধী মত ও পথের নেতা-কর্মীদের ফ্যাসীবাদি কায়দায় ঘায়েল করতে গিয়ে দেশটাকে একটি মৃত্যুপুরীতে পরিণত করছে।

নেতৃদ্বয় অবিলম্বে গ্রেফতারকৃত ওলামায়ে কেরামের উপর জেল-জুলুম নির্যাতন বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহার করার জোরদাবী জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ