শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

তৃতীয় ‘‌বুস্টার’ ডোজ নেওয়া জরুরি: ফাইজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংক্রমণ থেকে বাঁচতে নিতে হতে পারে তৃতীয় ডোজও। শুধু তাই নয়, প্রত্যেক বছরেও একটি করে ডোজ নিতে হতে পারে বলে জানিয়েছে, ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার। খবর সিএনবিসি’র।

গতকাল বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে ফাইজার কর্ণধার অ্যালবার্ট বুরলা বলেন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে দ্বিতীয় ডোজ নেয়ার ৬ থেকে ১২ মাসের মধ্যে তৃতীয় ডোজ নেয়াও জরুরি হয়ে পড়ছে। তাছাড়াও পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে বছর বছরেও একটি করে ডোজ নিতে হতে পারে। কিন্তু এই গোটা বিষয়টি নিয়ে আমাদের আরো নিশ্চিত হতে হবে।

করোনা প্রতিষেধক শরীরে কতদিন রোধ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে পারে, তা নিয়ে এখনো পর্যন্ত বিশদে কোনো গবেষণা সামনে আসেনি। সম্প্রতি ফাইজার জানিয়েছে, তাদের টিকা ৯১ শতাংশ কার্যকরী। যারা গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে ৯৫% কাজ করবে ওই টিকা এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পর অন্তত ৬ মাস শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখবে তা, জানাচ্ছে ওষুধ প্রস্তুতকারক এই সংস্থা। যদিও সেই সংক্রান্ত কোনো রিপোর্ট এখনো সামনে আসেনি বলে জানা গেছে।

এদিকে মার্কিন মহামারী নিয়ন্ত্রণ সংক্রান্ত দলের প্রধান ডেভিড কেসলার বলেন, করোনা ভাইরাসকে ঠেকাতে গেলে প্রত্যেক মার্কিনিকে ‘‌বুস্টার’ ডোজ দেয়া জরুরি। ‌

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ