শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিসহ গ্রেপ্তারকৃতদের মুক্তি চাইলো ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে মিথ্যা মামলায় আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। জমিয়ত মহাসচিবসহ সম্প্রতি আটক সকল আলেমদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে ছাত্র জমিয়ত।

গতকাল সন্ধায় গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সংগঠনের পক্ষে এ দাবি করেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাছুর রহমান রিয়াদ। বিবৃতিতে তিনি বলেন প্রায় আট বছর আগের পুরোনো মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তার জন্য আবার রিমান্ডে নেয়া রীতিমতো হাস্যকর ও একই সাথে দুঃখজনক।

বিবৃতিতে আরো বলা হয়, যদি অনতিবিলম্বে গ্রেপ্তারকৃত সকল আলেমদের মুক্তি দেয়া না হয় এবং হয়রানি বন্ধ করা না হয় তাহলে ইসলাম প্রিয় দেশপ্রেমিক জনতা গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তির দাবিতে রাজপথে নেমে আসতে বাধ্য হবে। তাই অবিলম্বে জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিন।

উল্লেখ্য: ২০১৩ সালে রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত একটি নাশকতার মামলায় জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে গতকাল (বুধবার) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার) পুলিশের আবেদনের প্রেক্ষিতে জমিয়ত মহাসচিবের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ