শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

হেফাজতের সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজত নেতা মাওলানা জুবায়েরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি লালবাগ।

আজ শুক্রবার (১৬ এপ্রিল) লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা জুবায়ের আহমদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়া তিনি মুফতি আমিনীর জামাতা।

পুলিশ জানান, মাওলানা জুবায়ের আহমদ নামে হেফাজতের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রতিক হেফাজতের আন্দোলন সংশ্লিষ্টতা ছাড়াও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার নাম রয়েছে।

ডিবির কর্মকর্তারা জানান, মাওলানা জুবায়ের আহমেদকে ২১০৩ সালের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (১৭ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, মাওলানা জুবায়েরসহ এখন পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় সাত জন নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরে বিভিন্ন জেলা-উপজেলা থেকেও শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ