শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

একাকিত্মের যন্ত্রণা সইতে না পেরে করোনা রোগীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে আসিফ ইকবাল (৫০) নামের এক কোভিড রোগী ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা গণমাধ্যমকে বলেন, ‘নিহত আসিফের লাশের সঙ্গে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ওই সুইসাইড নোট তিনি লিখেছেন, ‘আমি আত্মহত্যার পথ বেছে নিলাম। আমার লাশটা উদ্ধার করে ইসলামিকভাবে দাফনের ব্যবস্থা কইরেন। আমি একাকিত্মের যন্ত্রণা আর সইতে পারছি না।’

ওসি আরও বলেন, ‘তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

ঢাকার ইস্কাটনে থাকতেন আসিফ। তিনি অবিবাহিত ছিলেন। তার আত্মীয়স্বজন যুক্তরাষ্ট্র প্রবাসী। পরিচিত এক চিকিৎসক গত ৯ এপ্রিল তাকে এ হাসপাতালে ভর্তি করেন।

নিহতের এক সৎভাই মোহাম্মদপুরে থাকেন। তাকে ফোন করলে তিনি আসতে রাজি হননি। দুই সপ্তাহ আগে তার আপন ভাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান। দেশে তার খোঁজ নেওয়ার মতো তেমন কেউ ছিলেন না। সব মিলিয়ে আসিফ হতাশায় ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ