শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কমলা হ্যারিসকে হত্যার হুমকি, গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে (৫৬) হত্য্যার হুমকি দেয়ার অভিযোগে মিয়ামির এক নার্সকে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস নিভিয়ান পেটিট (৩৯) নামে ওই নার্সকে শনিবার গ্রেফতারের কথা জানায়। খবর সিএনএনের।

সম্প্রতি এক ভিডিওতে কমলা হ্যারিসকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন নিভিয়ান। ভিডিওতে তিনি বলেন, কমলা হ্যারিস, তুমি মরতে যাচ্ছ। তোমার দিন গোনা শুরু হয়ে গেছে। তোমাকে হত্যার জন্য আমাকে ৫৩ হাজার ডলার দেয়া হয়েছে এবং আমি কাজটি করতে যাচ্ছি।

এর আগে নিভিয়ান তার কারাবন্দী স্বামীকে ভিডিওবার্তা পাঠান। সেখানেও তাকে জো বাইডেন ও কমলা হ্যারিসের বিরুদ্ধে বিষোদগার করতে দেখা গেছে।

গত ফেব্রুয়ারি মাস থেকে ওই নার্স কমলা হ্যারিসকে উদ্দেশ্য করে সরাসরি আক্রমণাত্মক ভিডিওবার্তা প্রকাশ করতে থাকেন। এমনকি এক ছবিতে তার হাতে অস্ত্রও দেখা গেছে। গ্রেফতারকৃত নিভিয়ানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা দায়ের করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ