শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

দেশের সব থেকে বড় কোভিড-১৯ হাসপাতাল চালু হচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মহাখালীতে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল চালু হতে যাচ্ছে আজ রোববার। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মালিকানাধীন এ পাইকারি কাঁচাবাজার (চালু হয়নি) ভবনে স্থাপন করা হয়েছে করোনা চিকিৎসার এ হাসপাতাল।

এ হাসপাতালের উদ্বোধন প্রসঙ্গে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, রোববার ডিএনসিসির মহাখালী মার্কেটে চালু হচ্ছে পূর্ণাঙ্গ কোভিড-১৯ রোগীদের চিহিৎসার হাসপাতাল। এ হাসপাতালে থাকছে ৮০০টি সাধারণ শয্যা, ১১২টি এইচডিইউ এবং ১০০টি আইসিইউ বেড।

সংশ্লিষ্টরা জানান, জরুরিভিত্তিতে ঢাকায় চলমান সরকারি ও বেসরকারি করোনা হাসপাতালের পাশাপাশি আরও ১০টি হাসপাতালকে যুক্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এর মধ্যে ডিএনসিসির মহাখালী কাঁচাবাজারের ১ লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ফাকা ভবনে অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে এ হাসপাতাল।

এতদিন ছয় তলাবিশিষ্ট মার্কেটটি করোনা আইসোলেশন সেন্টার ও বিদেশগামীদের করোনা পরীক্ষার ল্যাব হিসাবে ব্যবহার করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সম্প্রতি হাসপাতালে শয্যা ও আইসিইউসহ জরুরি সেবার ঘাটতি দেখা দেওয়ায় ভবনটিকে হাসপাতাল করার সিদ্ধান্ত নেয় সরকার। এখন করোনা হাসপাতালের কার্যক্রম শুরু হলেও আলাদাভাবে বিদেশগামীদের পরীক্ষার কার্যক্রম চলবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ