শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নিহত শ্রমিকদের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে: ইসলামী শ্রমিক আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাঁশখালীতে ৮ ঘণ্টা কাজ ও বকেয়া পাওনাসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের শান্তিপূর্ণ অহিংস অবস্থান কর্মসূচিতে দুস্কৃতিকারী কতৃক হঠাৎ করে গাড়িতে আগুন দিয়ে শ্রমিকদের উপর গুলি বর্ষণ করে ৫ জন শ্রমিক হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনসহ দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদের ফাঁসি দেয়ার দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন।

আজ রোববার ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী আকন ও সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে বলেন, শ্রমিকরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ৮ ঘন্টা কাজ করা ও পাওনা পরিশোধের দাবিতে অবস্থান করায় তাদের উপর গুলি বর্ষণের ঘটনা প্রমাণ করে এদেশে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য দাবি করাও অপরাধ।

নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা আল্লাহর বন্ধু। এই শ্রমিকদেরকে ঠুনকো অজুহাতে গুলি করে হত্যা করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়ার ঘোষণা প্রমাণ করে তাদের দাবি ন্যায্য। অযথা যে ৫ জন শ্রমিককে গুলি করে হত্যা করা হলো তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

ইসলামী শ্রমিক আন্দোলন নেতৃবৃন্দ বলেন, আগামী মে দিবসে যে সরকার নিজেদের কে শ্রমিক বান্ধব হিসেবে উপস্থাপন করবে মাহে রমজান ও এপ্রিল মাস এই শ্রমিকদের রক্তে সরকারের হাত রঞ্জিত। এরা শ্রমিক বান্ধব সরকার নয়। এ সরকার লুটেরা ও শ্রমিক নির্যাতনকারী বান্ধব সরকার। সরকার যদি ৫ শ্রমিক হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় না আনে তবে শ্রমিক জনতা বিচারের দাবিতে মাঠে নামতে বাধ্য হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ