শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রয়েল রিসোর্ট ইস্যুতে সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক স্ত্রীসহ অবরুদ্ধ হওয়ার ঘটনায় দলীয় নেতাকর্মীদের ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভবনাথপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ফারুক আহমেদ তপন সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর। বর্তমানে তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

সোনারগাঁও থানার ওসি হাফিজুর রহমান জানান, গত ৩ এপ্রিল হেফাজতের সহিংসতার ঘটনার মামলায় সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে তার নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি ঘর থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক স্ত্রীসহ অবরুদ্ধ হয়।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি ও ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে সোনারগাঁও থানায় পাঁচটি মামলা করেন।

থানায় দায়েরকৃত সাত মামলায় ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১৮০০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত সাত মামলায় পুলিশ ৬৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ