শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা জালালুদ্দীন ৭ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৩ সালের হেফাজতের ঘটনায় হওয়া মামলায় দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব এবং কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার (১৮ এপ্রিল) ঢাকা মহানগর শাহিনুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

দুই আসামিকে আজ আদালতে হাজির করে পুলিশ। এসময় পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাঁদেরকে ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁদের প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল শনিবার (১৭ এপ্রিল) জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা থেকে ও মাওলানা জালাল উদ্দিনকে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ