শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মনমোহন সিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। অসুস্থ বোধ করায় সম্প্রতি নমুনা পরীক্ষা করান তিনি।

সোমবার সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি করা হয় তাকে।

মনমোহনের বয়স ৮৮ বছর। তাই তার ক্ষেত্রে ঝুঁকি বেশি। এজন্য তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। করোনার মহামারির দ্বিতীয় ঢেউ রুখতে টিকাকরণে জোর দেয়ার আর্জি জানিয়ে রোববারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন তিনি। এর পরদিনই তার করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলো।

গত ৪ মার্চ দিল্লির এইমস-এ গিয়েই সস্ত্রীক করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন মনমোহন। তার এক মাসের মধ্যেই দ্বিতীয় ডোজ নেয়ার কথা ছিল তার।

কিন্তু গত ২২ মার্চ দুই ডোজের মধ্যে ব্যবধান ৪ সপ্তাহ থেকে বাড়িয়ে ৮ সপ্তাহ করে দেয় সরকার। মনমোহন এবং তার স্ত্রী প্রতিষেধকের দ্বিতীয় ডোজ নিয়েছেন কিনা জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ