শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

পশ্চিমা দেশে রাসুল সা. এর অবমানকারীদের কঠিন শাস্তির দাবি ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্রকে কেন্দ্র করে উত্তাল পাকিস্তান। ব্যাপক আন্দোলন চলছে। এর মধ্যে হযরত মুহাম্মদ সা. কে অপমানকারীদের কঠিন শাস্তির আবেদন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত শনিবার রাতে এ নিয়ে ইউরোপীয় রাষ্ট্রনায়কদের উদ্দেশে একাধিক টুইট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ফ্রান্সের ‘শার্লি এবদো’-তে হযরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র আঁকাকে কেন্দ্র করে ক্ষোভে উত্তাল হয় মুসলিম দেশগুলো। ইউরোপের দেশগুলোতে যে বা যারা মুহাম্মদ সা. এর অপমান করছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান।

টুইটারে তিনি লেখেন, ইউরোপে গণহত্যা সংক্রান্ত মন্তব্যে কঠিন শাস্তি দেওয়া হয়। এবার থেকে মুহাম্মদ সা. কে অপমান করলে একইরকমের শাস্তি দেওয়া হোক সেখানে।

ইমরান খান লেখেন, বহু পাশ্চাত্য রাষ্ট্র এবং চরম ডানপন্থী সংগঠন বাক স্বাধীনতার নামে মুহাম্মদ সা. কে লাগাতার অপমান করছে। এই ধরনের চিত্র বিরাট সংখ্যক মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে, সেটা ওই সংগঠনগুলো বুঝতে পারছে না। তাদের ক্ষমা চাওয়ার মতো সাহসও নেই। আমি এখনি তাদের ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। সূত্র: ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ