শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ভারত সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে বহুগুণ বেড়ে গেছে করোনা সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৩০৬ জন। এমন অবস্থায় ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী ২৫ এপ্রিল তার ভারত সফরে আসার কথা ছিল।

ডাউনিং স্ট্রিট থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‌সাম্প্রতিক করোনা পরিস্থিতির কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আগামী সপ্তাহের ভারত সফর বাতিল করা হলো। ভারত–ব্রিটেন সম্পর্কের উন্নতিতে নরেন্দ্র মোদি ও বরিস জনসনের আলোচনা হওয়ার কথা ছিল।

এই সফর বাতিল হলেও দুজন নিয়মিত যোগাযোগে থাকবেন। চলতি বছরেই দু’‌জনের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে ক্রমেই নাজুক হচ্ছে ভারতের করোনা পরিস্থিতি। দিল্লিতে নমুনা পরীক্ষা করতে আসা প্রতি তিনজনে একজন পজিটিভ হচ্ছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্র সরকারের কাছে হাসপাতাল শয্যা বাড়ানোর আবেদন করেছেন তিনি।

ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৫০ লাখ ৫৭ হাজার ৭৬৭ জনে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে রেকর্ড সাড়ে ২৫ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে।

দিল্লিতে রোববার (১৮ এপ্রিল) আইসিইউ বেডের সংখ্যা একশ’র নিচে নেমে এসেছে বলে জানান কেজরিওয়াল। হাসপাতালে বেড না পাওয়া, অক্সিজেন সিলিন্ডার এবং ওষুধ না থাকা নিয়ে অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ভেসে যাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ