শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মানুষের ‘জীবন রক্ষায় ব্যর্থ’ সরকারের পদত্যাগ দাবি ফখরুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাকালে মানুষের জীবন রক্ষায় ব্যর্থ হওয়ায় সরকারের পদত্যাগের দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজদের শাস্তি দাবি করেছেন তিনি।

আজ সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

নতুন করে এক সপ্তাহের লকডাউনের প্রসঙ্গ তুলে সরকারের উদ্দেশে তিনি বলেন, দরিদ্র, অসহায় মানুষদের আর্থিক সহায়তা প্রদান করুন।
এ সময় গার্মেন্টস কারখানার পাশাপাশি অন্যান্য সেক্টরেও আর্থিক প্রণোদনা দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান মির্জা ফখরুল।

এ সময় বিরোধী নেতাকর্মী ও আলেম-ওলামাদের ধরপাকড়ের সমালোচনা করে আটক ব্যক্তিদের মুক্তি দাবি করেন তিনি। বাঁশখালীতে শ্রমিকদের গুলি করে হত্যার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সরকার টিকে থাকার জন্য পুলিশকে ব্যবহার করছে। এ জন্য পুলিশ ক্ষমতার অপব্যবহার করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ