শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মিশরে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় নিহত ১১, আহত শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মিশরে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় শতাধিক লোক আহত হয়েছেন। রবিবার (১৮ এপ্রিল) দেশটির রাজধানী কায়রোর উত্তরাঞ্চলীয় কালিউবিয়া প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। মিশরীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে।

মিশরের রেল বিভাগ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ট্রেনটি কায়রো থেকে মানসুরার নিল ডেল্টা শহরে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় সময় দুপুর ২টার দিকে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

মিশরীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স হতাহতদের উদ্ধার করে স্থানীয় তিনটি হাসপাতালে পৌঁছে দিয়েছে।

মিশরে গত কয়েক মাসে বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনা হয়েছে। গত মার্চে দেশটির তাহতা শহরের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে ২০ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছিলেন।

চলতি মাসেই কায়রো থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরবর্তী মিনিয়া আল-কামহ শহরে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছিলেন।

পরপর একাধিক দুর্ঘটনার জেরে মিসরের পরিবহনমন্ত্রী কামেল এল-ওয়াজিরের পদত্যাগের দাবি উঠেছে দেশটিতে। অবশ্য তিনি সেই দাবি প্রত্যাখ্যান করেছেন এবং মিশরের রেল নেটওয়ার্ক উন্নয়নে কাজ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
আহত

সূত্র: রয়টার্স

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ