শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মিয়ানমারে জাপানি সাংবাদিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে জাপানের এক সাংবাদিককে আটক করা হয়েছে। রোববার ইয়াঙ্গুনে তার বাড়ি থেকে ওই সাংবাদিককে আটক করে নিয়ে যাওয়া হয়। খবর রয়টার্স’র।

জাপান সরকারের পক্ষ থেকে সোমবার এতথ্য নিশ্চিত করে বলা হয়েছে, ‘আটক সাংবাদিককে ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে’।

একজন প্রত্যক্ষদর্শীর বরাতে বিবিসি জানিয়েছে, ফ্রিল্যান্স সাংবাদিক ইউকি কিতাজুমিকে রাতে তার বাড়ি থেকে তুলে নেয় সেনা সদস্যরা। তাকে যখন আটক করা হয় তখন তার দুই হাত উপরে তুলতে বলা হয়। এরপর একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়।

জাপান সরকার আটক ব্যক্তির নাম প্রকাশ করেনি। তবে তার বয়স ৪০ এর মতো হবে বলে জানিয়েছে তারা।

জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব কাতসুনোবু কাতো এক সংবাদ সম্মেলনে বলেছেন, মিয়ানমারের কাছে আমরা তার দ্রুত মুক্তির দাবি জানিয়েছি। দেশটিতে অবস্থানরত জাপানিদের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ