শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে গুলিবর্ষণে তিনজন নিহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার দুপুরের আগমুহূর্তে গুলিবর্ষণের ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সিএনএন ও দ্য গার্ডিয়ানের খবরে এ কথা বলা হয়েছে।

ঘটনার পর পরই অস্টিনের গ্রেট হিলস টেইল ও রেইন ক্রিক পার্কওয়ে এলাকার সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। টুইটে পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণকারীকে আটক করা যায়নি।

অস্টিন-ট্র্যাভিস কাউন্টির জরুরি চিকিৎসা সেবা (এটিসিইএমএস) কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্তবয়স্ক দুই নারী ও একজন পুরুষ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনাস্থলে এখনো গুলিবর্ষণের আশঙ্কা রয়ে গেছে।

তবে অস্টিনের পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণকারীকে আটক করা না গেলেও রোববার দুপুর নাগাদ একটি নির্দিষ্ট জায়গায় ঘিরে রাখা হয়েছে। ফলে স্থানীয়দের আর ঝুঁকি নেই।

৪১ বছর বয়সী একজনকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশপ্রধান জো চাকোন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত একজন সাবেক কাউন্টি গোয়েন্দা কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় চলছে। সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে এক নির্বাহী আদেশে সই করেছেন। এর মধ্যেই ঘটে চলেছে গুলিবর্ষণের ঘটনাও।

সর্বশেষ গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিসে এলোপাতাড়ি গুলিবর্ষণে আটজন নিহত হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ