শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আন্তর্জাতিক ফ্লাইট চালুর নতুন সময় জানালো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছরের ১৭ মে থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু চালু করার নতুন সিদ্ধান্ত জানিয়েছে সৌদি আরব। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) জনসংযোগ দপ্তরের মহাপরিচালক খালেদ বিন আবদুল কাদের তাশ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। বিষয়টি জানিয়েছে সৌদি গেজেট, আল অ্যারাবিয়ার।

খালেদ বিন আবদুল কাদের তাশ জানান, সৌদি উড়োজাহাজ কর্তৃপক্ষ সম্প্রতি আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে নির্দেশনা জারি করেছে। ওই নির্দেশনা অনুসারে আন্তর্জাতিক ফ্লাইট শুরুর দিন নির্ধারণ করেছে সৌদিয়া। ১৭ মে থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বিদেশি নাগরিকরা। সৌদি নাগরিকরাও দেশের বাইরে যেতে পারবেন।

উড়োজাহাজ চলাচল শুরুর বিষয়টি যাত্রীদের মনে করিয়ে দিতে সৌদি এয়ারলাইন্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে কয়েকটি স্যুটকেসের ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়েছে। করোনা ভাইরাস মহামারির কারণে ২০২০ সালের ২১ ডিসেম্বর আন্তর্জাতিক প্লেন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ