শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ইসরায়েলকে বয়কটের ৬৩ বছরের পুরনো আইন বাতিল করলো সুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলকে বয়কটের ৬৩ বছরের পুরনো আইন বাতিল করেছে আফ্রিকার আরব দেশ সুদান।

গতকাল সোমবার দেশটির সভরেইনটি কাউন্সিল ও মন্ত্রিসভার যৌথ এক বৈঠকে আইনটি বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়।

সুদানে ১৯৫৮ সালে প্রণয়ন করা ওই আইনে ইহুদিবাদী দেশটির সাথে আফ্রিকান আরব দেশটির সব ধরনের কূটনীতিক ও অর্থনীতিক সম্পর্ক প্রতিষ্ঠা নিষিদ্ধ করা হয়।

আইনটির লঙ্ঘনকারীদের জন্য সুদানি নাগরিকদের বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান ছিল। তবে আইনটির বাতিল সত্ত্বেও ফিলিস্তিনিদের জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের অধীনে স্বাধীন রাষ্ট্রের দাবির প্রতি সুদানের সমর্থন রয়েছে বলে জানায় দেশটির মন্ত্রিসভা।

সুদানের দীর্ঘদিনের একনায়ক ওমর আল বশিরের বিরুদ্ধে জনগণের বিক্ষোভের পর সামরিক বাহিনী ২০১৯ সালের এপ্রিলে তাকে ক্ষমতাচ্যুত করে। বর্তমান সামরিক ও বেসামরিক যৌথ সরকারের অধীনে সুদান যুক্তরাষ্ট্র ও পশ্চিমের সাথে সম্পর্ক উন্নয়নে চেষ্টা চালিয়ে আসছে।

গত বছর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় সুদান পঞ্চম আরব রাষ্ট্র হিসেবে ইসরাইলের সাথে স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক স্থাপন করে। এর আগে মিসর, জর্দান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সাথে কূটনীতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ