শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

করোনা আক্রান্ত হলেন রাহুল গান্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ মঙ্গলবার নিজেই টুইটারে অসুস্থতার খবর জানিয়েছেন রাহুল।

গত কয়েকদিনে তার সংস্পর্শে আসা প্রত্যেককে সতর্ক থাকতে এবং করোনা-বিধি মেনে চলতে আবেদন জানিয়েছেন রাহুল।

টুইটারে রাহুল জানান, আমার মৃদু উপসর্গ দেখা দেয়। তারপরই পরীক্ষা করালে করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে প্রত্যেকে করোনা-বিধি মেনে চলুন, সতর্ক থাকুন এবং সুরক্ষিত থাকুন।

এর আগে গতকাল সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনা আক্রান্ত হন। করোনা টিকার দু’টি ডোজই নিয়েছিলেন প্রাক্তন এই প্রধানমন্ত্রী। এর পরও করোনা আক্রান্ত হন তিনি।

মনমোহন সিংকে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ ভর্তি করা হয়েছে। ৮৮ বছরের বর্ষীয়ান রাজনীতিবিদকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ