শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বুধবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের অভ্যন্তরীণ সব রুটে আগামীকাল বুধবার (২১ এপ্রিল) থেকে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। বিশেষ বিবেচনায় অনুমোদিত ফ্লাইট দেশের সকল গন্তব্যে যাত্রী পরিবহন করতে পারবে। মঙ্গলবার (২০ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, যাত্রী পরিবহনের ক্ষেত্রে প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবেন। যাত্রীরা পরিবারসহ ভ্রমণ করতে পারবেন। তবে পরিবারের ক্ষেত্রেও প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবেন।

ঢাকা থেকে যেসব ফ্লাইট অন্যান্য গন্তেব্যে যাবে, সেসব ফ্লাইটে অল ওয়াইড বডি সর্বোচ্চ ২৮০ জন যাত্রী পরিবহন করতে পারবে। শুধু বি-৭৭৭ ও বি-৭৪৭ ছাড়া অন্যান্য এয়ারক্রাফটে ৩৫০ জন যাত্রী পরিবহন করা যাবে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে।

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল সরকারঘোষিত বিধিনিষেধের সঙ্গে সমন্বয় করে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে বেবিচক। পরে ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে বিমান চলাচল স্থগিত করা হয়।

সবশেষ গতকাল সোমবার (১৯ এপ্রিল) এ স্থগিতাদেশের সময়সীমা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। তবে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর একদিনের মাথায় অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের অনুমতি দিল বেবিচক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ