শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

করোনা টিকার আরও ৭২ হাজার ডোজ পেল ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোভিক্স কর্মসূচির আওতায় জাতিসংঘের কাছ থেকে আরও ৭২ হাজার ডোজ করোনার টিকা পেয়েছে ফিলিস্তিন। এটি জাতিসংঘের পাঠানো টিকার দ্বিতীয় চালান। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যাস্ট্রাজেনেকার এ টিকা পাওয়ার কথা জানান। খবর ইয়েনি সাফাকের।

এর আগে গত ১৭ মার্চ প্রথম দফায় জাতিসংঘের কোভিক্স কর্মসূচির আওতায় ফাইজারের ৩৭ হাজার ৪৪০ এবং ২৪ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা পায় ফিলিস্তিন। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দ্বিতীয় দফায় পাওয়া টিকা থেকে ২৮ হাজার ৮০০ ডোজ গাজায় এবং পশ্চিমতীরে পাঠানো হবে ৪৩ হাজার ২০০ ডোজ।

কোভিক্স কর্মসূচির আওতায় জাতিসংঘ ২০২১ সালের মধ্যে বিনামূল্যে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোকে ২ বিলিয়ন ডোজ টিকা সরবরাহ করবে। ফিলিস্তিনে এ পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ৫৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩ হাজার ৩১৯ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ