শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ঢাকায় মেট্রোরেলের প্রথম কোচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্ধারিত সময়ের দুইদিন আগেই ঢাকায় এসে পৌঁছেছে মেট্রোরেলের প্রথম কোচ সেট।

আজ বুধবার (২১ এপ্রিল) বিকালে উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে এসে পৌঁছায় প্রথম কোচ সেট।

জানা যায়, গত ৩১ মার্চ বিকেল ৪টা ১৮ মিনিটে মেট্রোরেলের ছয়টি কোচ বহনকারী জাহাজ এসপিএম ব্যাংকক মোংলা বন্দরে পৌঁছায়।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল প্রথম চালানের কোচটি ঢাকার তুরাগ নদীর তীরে নবনির্মিত ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের দুই দিন আগেই এটি ঢাকায় পৌঁছায়।

গত ৪ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাহাজটি জাপানের কোবে বন্দর থেকে মোংলা সমুদ্র বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে মেট্রোরেলের কোচ বহনকারী জাহাজ এসপিএম ব্যাংকক। ৩১ মার্চ বিকেলে মোংলা বন্দরে পৌঁছায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ