শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শনিবার তেজগাঁও মাদরাসায় মুহতামিম সম্মেলন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দিন তাসলিম।।

রমজানে কওমি মাদরাসার নূরানি-হিফজ ও ঈদের পরে কিতাব বিভাগ খোলার বিষয়ে দেশের বিভিন্ন মাদরাসার মুহতামিমদের সঙ্গে পরামর্শ সভার আয়োজন করেছে তাহাফফুজে মাদারিসে কওমিয়া। আগামীকাল শনিবার (২৪ এপ্রিল) তেজগাঁও রেলস্টেশন মাদরাসায় বেলা ১১ টা থেকে শুরু হয়ে আসর পর্যন্ত চলবে এ বৈঠক।

আওয়ার ইসলাম কে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব, আফতাব নগর মাদ্রাসার প্রিন্সিপাল ও তাহাফফুজে মাদারিসে কওমিয়া সদস্য সচিব মুফতি মোহাম্মদ আলী।

দেশের বিভিন্ন জায়গা থেকে সরকারের কাছে মাদরাসা খোলার আবেদনের প্রেক্ষিতে দেশের সাত বিভাগের প্রতিনিধিত্বশীল মাদ্রাসার মুহতামিম ও নাজেমে তা'লীমাতদের নিয়ে এ পরামর্শ সভার আয়োজন করেছে তাহাফফুজে মাদারিসে কওমিয়া। (কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদ।)

পরামর্শ সভায় তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। বিষয়গুলো হলো ১. রমজানে মাদরাসাগুলোর নূরানী বিভাগ খোলা এবং ঈদের পরে কিতাব বিভাগ খোলা। ২. দেশের নিরীহ আলেমদের হয়রানি বন্ধের আবেদন।

আরো পড়ুন: নুরানী ও হেফজ মাদরাসা খুলে দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক

৩. ছাত্র-শিক্ষক সম্পর্ক ও তারবিয়াতি বিষয়গুলোতে বর্তমানে ছাত্রদের মাঝে যে উদাসীনতা দেখা যাচ্ছে তা দূর করে ছাত্র-শিক্ষকের মাঝে রুহানি সম্পর্কের সেতু বন্ধন ও ঐতিহ্য ফিরিয়ে আনার বিষয়টিও এখানে গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, দেশের মাদরাসাগুলোর নুরানী ও হেফজ বিভাগ খুলে দিতে গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় বসেছিল তাহাফফুজে মাদারিসে কওমিয়া।

এদিন বৈঠকে উপস্থিত ছিলেন, তাহাফফুজে মাদারিসে কওমিয়া বাংলাদেশের সদস্য সচিব মুফতি মোহাম্মদ আলী, আহ্বায়ক ড. মুশতাক আহমদ, যুগ্ম আহ্বায়ক মাওলানা ইয়াহইয়া মাহমুদ, যুগ্ম সদস্য সচিব মাওলানা মুজিবুর রহমান।

বৈঠকে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করে বলেন, করোনা মহামারীর কারণে দেশের মাদরাসাগুলোর নুরানী ও হেফজ বিভাগের ছুটি দীর্ঘ হলে এতে হেফজ শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়ে। হেফজখানাগুলো চালু থাকলে এতে দিনের বেশিরভাগ সময় কুরআন তিলাওয়াত হবে, এর কারণে করোনা মহামারী থেকে আল্লাহ তায়ালা আমাদের সুরক্ষিত রাখবেন।

বৈঠক শেষে মন্ত্রী মহোদেয়ের কাছে নুরানী ও হেফজ বিভাগ খুলে দিতে একটি আবেদন পত্র দেওয়া হয় বলে জানান তিনি। মন্ত্রী এব্যাপারে শিগগির কোন ভালো খবর দিতে পারেন বলে আভাস দিয়েছেন বলেও জানা গেছে।

আরো পড়ুন: রোববার হাইয়াতুল উলইয়ার বৈঠক: চলমান সংকটসহ গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

এদিকে আগামীকাল শনিবারের এই পরামর্শ সভায় দেশের প্রতিনিধিত্বশীল আলেমদের অংশ নেওয়ার জন্য বিশেষ আহবান জানিয়েছেন তাহাফফুজে মাদারিসে কওমিয়া সদস্য সচিব মুফতি মোহাম্মদ আলী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ