বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বৈরিতা ভুলে করোনায় বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়ানোর বার্তা ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারী করোনা মুছে দিচ্ছে বিভেদ, ভুলিয়ে দিচ্ছে বৈরিতা। করোনায় বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মহামারীর বিরুদ্ধে দু’দেশের একজোট হয়ে লড়া উচিত বলেও মন্তব্য করেছেন ইমরান।

ইমরান খান বলেন, ‘ভারতের মানুষ করোনার এক ভয়ানক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছে। আমি তাদের সাথে আছি। প্রতিবেশী দেশের মানুষ যাতে এ অসহনীয় পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসতে পারে, তার জন্য আমরা প্রার্থনা করছি। বিশ্বব্যাপী এ চ্যালেঞ্জের বিরুদ্ধে আমাদের অবশ্যই এক হয়ে লড়া দরকার।’

প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে ভারতকে অক্সিজেন সরবরাহ করার অনুরোধ জানিয়েছে পাকিস্তানের সাধারণ মানুষ। এমন একটা খবর শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল। ঠিক তার পরের দিন শনিবার সহানুভূতি সম্বলিত এ টুইট লিখেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও ভারতের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি টুইট বার্তায় লিখেছেন, ‘করোনার এ নতুন সংক্রমণের দিনে ভারতের মানুষের প্রতি সমর্থন জানাই। পাকিস্তানি জনগণের তরফ থেকে ভারতের ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি রইল।’

সূত্র: জিও নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ