বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আরও ২১ লাখ টিকা আসছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, আগামী মে মাসের প্রথম সপ্তাহে কোভ্যাক্স থেকে ১ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ। ফাইজারের এই টিকার বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। এছাড়া একই সময়ের মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আরও ২০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা জানিয়েছে বেক্সিমকো।

রোববার (২৫ এপ্রিল) বেলা পৌনে ২টায় বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত এক আলোচনা সভার পরে মহাপরিচালক সাংবাদিকদের এসব কথা জানান।

করোনা প্রতিরোধে দরিদ্র এবং মধ্যম আয়ের দেশগুলোকে বিনামূল্যে টিকা সরবরাহ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে বৈশ্বিক উদ্যোগ হলো কোভ্যাক্স। এই উদ্যোগে প্রথম টিকা পেয়েছে আফ্রিকার দেশ ঘানা। কোভ্যাক্স কর্মসূচিতে বিশ্বের ১৯৮টি দেশ অংশ নিয়েছে।

তিনি বলেন, চীনের সিনোফার্ম থেকে উপহার হিসেবে পাওয়া ৫ লাখ টিকাও গ্রহণ করা হবে। তবে প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় কমিটি। দেশে ভারতের ভ্যারিয়েন্টের উপস্থিতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো নিশ্চিত খবর স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ