বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনটির ৫৩ যাত্রীই মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার বালির সমুদ্রসীমায় নিখোঁজ হওয়া ‘কেআরআই নাংগালা-৪০২’ সাবমেরিনটির ৫৩ যাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।

রোববার (২৫ এপ্রিল) সেনাপ্রধান মার্শাল হাদি তাজাহানতো সাংবাদিকদের বলেন, ‘খুঁজে পাওয়া ধ্বংসাবশেষ এবং উদ্ধার হওয়া বস্তুগুলোর ভিত্তিতে বোঝা যাচ্ছে সাবমেরিনটি ডুবে গেছে এবং এর সব নাবিকেরাই মৃত্যুবরণ করেছেন।’

তিনি জানান, সাবমেরিনটি তিনটি খণ্ডে ভেঙে যায়।

১৯৭০ এর দশকের শেষের দিকে এই সাবমেরিন তৈরি করা হয়েছিল। মাঝখানে মেরামতের জন্য এটিকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হয়। দুই বছর পর ২০১২ সালে কাজ শেষ হয়।

ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিন বহরের মধ্যে অন্যতম এই নৌযান গত বুধবার হলিডে দ্বীপ বালি থেকে সরাসরি টর্পেডো প্রশিক্ষণ অনুশীলনের সময় অদৃশ্য হয়ে যায়।

শনিবার নেভির চিফ ইউদো মারগোনো বলেন, উদ্ধারকর্মীরা টর্পেডো স্ট্রেইটনার অংশ, একটি গ্রিজ বোতল যা পেরিস্কোপে তেল ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়েছিল এবং সাবমেরিন থেকে জায়নামাজ ও প্রার্থনা করার সামগ্রীসহ বেশ কয়েকটি জিনিস পেয়েছেন।

সাবমেরিনটি খুঁজতে রিগুয়ের নামের যুদ্ধ জাহাজ শুক্রবার তল্লাশি এলাকায় পৌঁছায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ