শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

করোনায় মসজিদ বন্ধ: রোজাদার খুঁজে খুঁজে ইফতারি পৌঁছে দিচ্ছেন কানাডার যুবকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিস্তারের আশঙ্কায় এখনো অনেক দেশের মসজিদগুলোতে মুসুল্লিদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। ব্যতিক্রম নয় কানাডাও। করোনার জন্য সেখানের মসজিদগুলোতে রমজানে ইফতার মাহফিল স্থগিত রয়েছে। এতে ঘর থেকে বের হওয়া রোজাদার মুসলিমদের ইফতারে একটু সমস্যা দেখা দিয়েছে। কেননা, রমজানে বাইরে চলাচলের সময় মাগরিবের আজান হলেই রাস্তার পাশের মসজিদটিতে গিয়ে ইফতার করার সংস্কৃতি সেখানেও আছে।

এই পরিস্থিতিতে দারুণ একটি উদ্যোগ গ্রহণ করেছে কানাডিয়ান মুসলিম তরুণ-তরুণীদের একটি সংগঠন। বিকেল হলেই সংগঠনের সদস্যরা ইফতার সামগ্রীর প্যাকেট নিয়ে রাস্তায় রোজাদারদের অপেক্ষা করে এবং পাস দিয়ে যাওয়া গাড়ির দিকে ইশারা দিয়ে ইফতারি গ্রহণের আমন্ত্রণ জানায়। গত শুক্রবারও তারা অন্তত ৫০০ রোজাদারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

সংগঠনটির সমন্বয়ক ইয়াসমিন জুগলুল জানান, রমজানজুড়ে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সূত্র: আনাদুলু এজেন্সি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ