বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ভারতকে অক্সিজেন ট্যাঙ্ক পাঠানোর আহ্বান শোয়েব আখতারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোভিড-১৯ মহামারিতে বিধ্বস্ত ভারত। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। অক্সিজেন স্বল্পতার কারণে দেশটিতে রোগীদের করুণ মৃত্যুও ঘটছে। এমন পরিস্থিতিতে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

তিনি বলেছেন, বর্তমান এই দুরবস্থা যে কোনও সরকারে পক্ষেই মোকাবিলা করা অসম্ভব। আমি আমার সরকার এবং ভক্তদের ভারতকে সাহায্যের আবেদন করছি। অনুরোধ করছি, সবাই অনুদান দিয়ে তহবিল গড়ে তুলুন, ভারতকে অক্সিজেন ট্যাঙ্ক পাঠানো হোক।

তিনি আরও বলেন, ভারত সত্যিই কোভিডের বিরুদ্ধে সংগ্রাম করছে। অন্য দেশের সাহায্য প্রয়োজন। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এটা অতিমারি, আমরা সবাই আছি এর মধ্যে। একে অন্যের সহায়ক হয়ে উঠতেই হবে।

এর আগে ভারতের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। এছাড়া মহামারী করোনার এই ভয়াবহ সংকটে ভারতকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সমাজকর্মী এবং মানবাধিকার রক্ষা আন্দোলনের প্রধান ফয়সাল ইধি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ