শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

মানিকনগর মাদরাসায় মাওলানা জাফর আহমদের স্মরণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর জামিয়া ইসলামিয়া জহিরউদ্দিন আহমদ মানিকনগর মাদরাসার শায়খুল হাদীস আল্লামা জাফর আহমদ রহমাতুল্লাহি আলাইহির মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৪ এপ্রিল) শনিবার বাদ আছর মাদ্রাসা মিলনায়তনে এ ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসার মুহতামিম মুফতী যোবায়ের আহমদ।

মাদরাসার শিক্ষক মাওলানা আরাফাত হোসাইনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল আমীন ফরিদী, আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুবসহ মাদরাসার অন্যান্য আসাতিযায়ে কেরাম ও ছাত্রবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, আল্লামা জাফর আহমদ রহ. ছিলেন দীনের অতন্দ্র প্রহরী। সারাজীবন হাদীসের উপর খেদমত করে গেছেন তিনি। মানিকনগর মাদরাসার পাশাপাশি চাঁদপুরের মহামায়া মাদরাসারও তিনি শায়খুল হাদিস ছিলেন। প্রখ্যাত এ আলেম এর বিদায়ে আমরা একজন নিবেদিতপ্রাণ শায়খুল হাদিসকে হারালাম। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।

উল্লেখ্য, আল্লামা জাফর আহমদ রহ. গত বুধবার (৭ এপ্রিল) সকাল ৯ টায় চাঁদপুর শাহরাস্তির নিজ বাড়িতে ইন্তেকাল করেন।তিনি নূরানী তালিমুল কুরআন বোর্ডের প্রধান মুফতি ও শায়খুল কোরআন ক্বারী বেলায়েত রহমতুল্লাহি আলাইহির ভাগিনা ও দীর্ঘদিনের সহযোদ্ধা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ