বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

করোনা বিধি লঙ্ঘন করায় জরিমানা গুনলেন থাই প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মাস্ক পরিধান না করে নিয়ম লঙ্ঘন করায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ূথ চ্যান-ওচাকে ছয় হাজার বাথ (বাংলাদেশি টাকায় ১৬ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ এপিল) রাজধানী ব্যাংককের গভর্নর আশ্বিন কাওয়ানমুয়াং এ তথ্য জানান। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

আশ্বিন কাওয়ানমুয়াং তার অফিসিয়াল ফেসবুক পেজে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম এটি আমাদের স্বাস্থ্যবিধির নিয়ম লঙ্ঘন।’

সম্প্রতি থাই প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করা হয়। এতে দেখা যায়, তিনি মাস্ক ছাড়া উপদেষ্টা কাউন্সিলের একটি বৈঠকে উপস্থিত রয়েছেন। এটি ফেসবুকে ছড়িয়ে পরার পর তাকে জরিমানা করা হয়। পরে অবশ্য ছবিটি মুছে ফেলা হয়।

প্রধানমন্ত্রী বিধিনিষেধ নিয়ে সিটি হল পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে বহিরাগত কেউ আসলে তাকে অবশ্যই মাস্ক পরতে হবে সেটা স্পষ্ট করে বলা আছে। তিনি তা না মানায় তাকে এই জরিমানা করা হয়েছে বলে জানান আশ্বিন। সেই সঙ্গে মাস্ক পরার ব্যাপারে আরও কঠোর হওয়ার উদাহরণ হিসেবে এই জরিমানাকে দেখতে বলেছেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ