বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ভারতে ৩ লাখ করোনা শনাক্তের ৬ দিন পার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ৩ লাখ করোনা শনাক্তের টানা ৬ দিন পার হয়েছে। সেখানের করোনাভাইরাস পরিস্থিতি সময়ের সঙ্গে সঙ্গে আরও খারাপ হচ্ছে। গত সোমবারও দেশটিতে প্রায় ৩ লাখ ২০ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে।

এাদিকে করোনা রোগীদের জন্য সেখানের মুসলিমরা দেখিয়েছেন দৃষ্টান্তমূলক মানবতা। তারা নিজেদের ইবাদাতের স্থান মসজিদকে আইসোলেশনের জন্য ছেড়ে দিয়েছেন।

সেদেশে শুধু আক্রান্তর রেকর্ডই নয়, ভয় জাগাচ্ছে মৃতের সংখ্যাও। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে টানা সপ্তমদিন দুই হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ভারতে গত সোমবার নতুন করে ৩ লাখ ১৯ হাজার ৪৩৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এসময়ে মারা গেছেন ২ হাজার ৭৬৪ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ