বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সেনা সরালেও আফগানিস্তানে যুদ্ধ বন্ধ করছে না যুক্তরাষ্ট্র!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছরেই আফগানিস্তান ত্যাগ করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ন্যাটোর সেনা। এমন এক সময়ে এ জোট আফগানিস্তান ত্যাগ করছে, যখন দেশটিতে তালেবান, আল-কায়েদা ও আইএস ফের শক্তিশালী হয়ে উঠেছে। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে যুক্তরাষ্ট্র

এমন পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের পেছনে নতুন কোনো কৌশল রয়েছে কিনা তা ভাবাচ্ছে বিশ্লেষকদের। তারা বলছেন, শারীরিকভাবে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়লেও সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধ ছেড়ে দিচ্ছে না। বরং কৌশল বদলে আধুনিক জ্ঞান-বিজ্ঞানকে কাজে লাগিয়ে যুদ্ধকে জিইয়ে রাখতে চায় পেন্টাগন।

বিবিসি বলছে, নাইন-ইলেভেনে হামলার আগ মুহূর্তেও আফগানিস্তান সম্পর্কে হুঁশিয়ারি জানিয়েছিল পশ্চিমা গোয়েন্দারা। আফগানিস্তান থেকে কোনো অভিযান পরিচালনা করা হতে পারে এমন তথ্য ছিল তাদের কাছে।

১১ সেপ্টেম্বর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাজ্যের নীতিনির্ধারকদের ভাবাচ্ছে। কারণ, এবারো পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো আফগান পরিস্থিতি সম্পর্কে বেশ ভালো করে জেনেই সেনা প্রত্যাহার করছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান জেনারেল স্যার নিক কার্টার বিবিসিকে বলেন, ‘এমনটি হবে তা আমরা আশা করিনি।’ গত ২০ বছর ধরে পশ্চিমা জোট সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে যে রাজনীতি করেছে, তা হঠাৎ করেই হুমকির মুখে। একই সাথে আফগানিস্তানেরও ভবিষ্যত অনিশ্চয়তায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ