বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সৌদি বন্দরে তেল ট্যাংকারে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগরে সৌদি আরবের বন্দর ইয়ানবুতে একটি তেল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) ইয়ানবু থেকে দুই নটিক্যাল মাইল দূরে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। খবর রয়টার্সের।

তবে এ ঘটনা নিয়ে সৌদি কর্তৃপক্ষেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি। যুক্তরাজ্যের নৌ বাণিজ্য অপারেশনস (ইউকেএমটিও) অবশ্য বলছে, ‘এই হামলার ঘটনায় আমরা তদন্ত করছি।’

লোহিত সাগরে এর আগেও বিভিন্ন সময়ে তেলবাহী নৌযানকে হামলার শিকার হতে দেখা গেছে।

গত ডিসেম্বরে সৌদি আরব বলেছে, জেদ্দা বন্দরে নোঙর করা একটি ট্যাংকারে বিস্ফোরকবোঝাই নৌকা দিয়ে হামলা করা হয়েছে। এর পরেও আরেকটি নৌযানে বিস্ফোরণের খবর দিয়েছে রিয়াদ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ