শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ওবায়দুল কাদেরকে মির্জা কাদের, ‘আপনি আমাকে সত্যবচন থেকে সরাতে পারবেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে তার ছোটভাই বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ওবায়দুল কাদের সাহেব আমি নামাজের বিছানায় বসে শপথ করেছি। আপনি আমাকে সত্যবচন থেকে সরাতে চান, পারবেন না।

তিনি মঙ্গলবার রাত ১০টায় বসুরহাট পৌরসভা ভবন থেকে তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুকে লাইভে এসে এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, আমি তো আমার এলাকার অপকর্মের কথা তুলে ধরেছি, এমপি একরাম-নিজামের অপকর্মের কথা তুলে ধরেছি- কী বিচার করেন আমরা দেখব।

কর্মীদের নাজেহাল করা হচ্ছে এমন অভিযোগ করে কাদের মির্জা বলেন, সত্য কথা বলতে গেলে আমার কর্মীদেরকে নানাভাবে নাজেহাল করা হচ্ছে, আল্লাহর দিকে তাকিয়ে থাকা ছাড়া আমার কোন পথ নাই। মনের কষ্টটা কার কাছে বলবো, কেউ নেই, এতবার আমাকে হত্যার পরিকল্পনা করেছে। আমার এখানে ২ হাজার গুলি হয়েছে, আমার ভাই ওবায়দুল কাদের নিজে তো আসেন নাই, একটা লোক পাঠিয়ে আমার খবরটাও নেন নাই। নোয়াখালী ও কেন্দ্রের একটা নেতাও ফোন করে খবর নেননি।

কাদের মির্জা আক্ষেপ করে বলেন, ৪৭ বছর এ দলের জন্য ত্যাগ স্বীকার করেছি। অপেক্ষা করেন ওবায়দুল কাদের আপনাকে এগুলোর একদিন গণআদালতে জবাব দিতে হবে। আপনি ছাড়ও পাবেন না-রেহাইও পাবেন না। আপনি জুয়েলের হুংকারে কেন ভয় পান, আপনার যদি ক্রটি না থাকে।

তিনি বলেন, মুখ বন্ধ করতে পারবেন না। মেরে ফেলতে পারবেন। মারার জন্য তো ছয় বার চেষ্টা করছেন, এখনও আল্লাহ রেখেছে। রাখে আল্লাহ মারে কে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ