শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বেফাকের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস রহ.-এর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুফতিয়ে আযম বাংলাদেশ আল্লামা আহমদুল হক রহ. -এর খলিফা, বেফাকের সহ-সভাপতি ও মিরপুর ত- ব্লক মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (২৮ এপ্রিল) রাত ১:০৫ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন।

রাজধানী ঢাকার উত্তরাস্থ শিন শিন জাপান হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন মাওলানা আব্দুল কুদ্দুস রহ.-এর ভাগিনা মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান।

আজ বুধবার দুপুর ২টায় মিরপুর সাড়ে এগারো হারুন মোল্লা ঈদগাহ মাঠে মাওলানা আব্দুল কুদ্দুস রহ.-এর জানাযা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মাওলানা আব্দুল কুদ্দুস রহ. বাংলাদেশের মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার প্রথম সারির মুরুব্বিদের একজন ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ