শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

হেফাজত নেতা মাওলানা মুহাম্মদুল্লাহ জামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতের কেন্দ্রীয় নেতা ও কিশোরগঞ্জ জেলা সভাপতি (ভেঙে দেওয়া কমিটি) এবং জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদুল্লাহ জামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে কিশোরগঞ্জ শহরতলির সতাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

হেফাজত নেতা মাওলানা মুহাম্মদুল্লাহ জামী কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত মাওলানা আবদুর রহমান জামীর ছেলে। তিনি কিশোরগঞ্জ শহরের বয়লা এলাকায় প্রতিষ্ঠিত ফাতিমাতুয যুহরা কওমি মহিলা মাদরাসার অধ্যক্ষ এবং রাজধানীর মিরপুরের পল্লবী কেন্দ্রীয় মসজিদের খতিব।

ছাত্রলীগের পক্ষ থেকে করা মামলায় হেফাজত নেতা মাওলানা মুহাম্মদুল্লাহ জামী সন্দেহভাজন আসামি হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, হেফাজতের গত ২৮ মার্চের হরতালের ঘটনায় মোট পাঁচটি মামলা করা হয়। এর মধ্যে তিনটি মামলা পুলিশের পক্ষ থেকে, একটি মামলা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং অপর মামলাটি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে করা হয়।

এর মধ্যে ছাত্রলীগের পক্ষ থেকে করা মামলায় হেফাজত নেতা মাওলানা মুহাম্মদুল্লাহ জামী সন্দেহভাজন আসামি হওয়ায় তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে আজ বেলা তিনটার দিকে কিশোরগঞ্জ শহরতলির সতাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ