বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

২ লাখ ছাড়ালো ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারীর ভয়াবহ পরিস্থিতির মধ্যে ভারতে এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। করোনায় ভারত ছাড়া আর মাত্র তিনটি দেশে ২ লাখের বেশি মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডো মিটারের বুধবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এ নিয়ে ভারতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৬৫ জনে। করোনায় মৃত্যুর বৈশ্বিক তালিকায় দক্ষিণ এশিয়ার দেশটির অবস্থান চতুর্থ।

গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩ লাখ ৬২ হাজার ৯০২ জনের করোনা শনাক্ত হয়েছে যা নতুন বিশ্ব রেকর্ড। সাম্প্রতিক রেকর্ডগুলোও ভারতের দখলে। করোনা সংক্রমণের বৈশ্বিক তালিকায় বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির অবস্থান দ্বিতীয়।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৮৭ হাজার ৩৮৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৩ লাখ ৯৫ হাজার ৩২৪ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। আর ২ লাখ ১৫ হাজার ৫৪৭ জনের মৃত্যু হয়েছে মেক্সিকোয়।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৪ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩১ লাখ ৪৮ হাজার ৮৫৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১২ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার ৭২৭ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ