আবদুল্লাহ তামিম।। বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব সত্ত্বেও প্রায় ২০০ কোটিরও বেশি মুসলমান পবিত্র রমজান মাসে রোজা রাখছেন। সিয়াম সাধনায় চলছে মহিমান্বিত এ মাসটি।
ইতিমধ্যে বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, তা সত্ত্বেও বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠান বিশেষ করে পবিত্র রমজান মাসের আমলসমূহ আদায়ের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।
বিশ্বের মুসলমানেরা পরাপর দুইটি রমজান মাস করোনার প্রাদুর্ভাবের মধ্যে কাটাচ্ছেন। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি হওয়ার পর বিশ্ববাসীর মধ্যে আবারও স্বাভাবিক জীবন যাপন করার আশা বেড়েছে।
অনেক দেশের জনগণ ভ্যাকসিন নেওয়া শুরু করেছে তা সত্ত্বেও, বিভিন্ন স্থানে ধর্মীয় রীতি বিশেষ করে রমজানে আমলসমূহ পালনের ক্ষেত্রে এখনও বেশকিছু বিধিনিষেধ রয়েছে। এসকল বিধিনিষেধ থাকা সত্ত্বেও মুসলমানেরা গতবছরের অভিজ্ঞতা অনুসরণ করে এই পবিত্র মাসের বিভিন্ন আমল পালন করার চেষ্টা করছে।
লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের সাংবাদিকদের ক্যামেরায় পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের পরিস্থিতি তুলে ধরা হয়েছে। ফটো ফিচারটি দেখুন, শেয়ার করুন।

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বায়তুল্লাহয় রমজান মাসে জুমার নামাজ আদায় করছে ওমরা পালনকারীরা।

মাহে রমাদান উপলক্ষে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় কাবাঘর পরিষ্কার করা হচ্ছে।

সৌদি আরবের মদিনার মসজিদে নববিতে ইফতার করছে রোজাদাররা।

বায়তুল্লাহয় ইফতার করছেন রোজাদাররা

ইরাকের পবিত্র নগরী নাজাফে ফ্রি ইফতার পার্টি

ইরাকের শহর নাজাফের একটি মসজিদে এক নারী কুরআন তিলাওয়াত করছেন

মিশরের বানিসুফ শহরে পবিত্র রমজা