বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

করোনায় বিপর্যস্ত ভারতের জন্য মাওলানা তারিক জামিলের দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনা সংক্রমণ বেড়ে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। হাসাপাতালগুলোতে করোনা রোগীদের চিকিৎসা মিলছে না। যেন এক মৃত্যুপুরিতে পরিণত হয়েছে। এমনই কঠিন মুহূর্তে রোগীদের মানবিক সহায়তায় সবাই এগিয়ে আসেন। গত মঙ্গলবার এক অনুষ্ঠানে বৈশ্বিক করোনা মহামারি থেকে মুক্তি চেয়ে সবার জন্য দোয়া করেন পাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা তারিক জামিল।

দোয়াতে মাওলানা তারিক জামিল বলেন, ‘হে আল্লাহ, আমাদের ওপর যে করোনা মহামারি এসেছে তা থেকে আমাদের সবাইকে রক্ষা করুন। পুরো বিশ্বের মানুষকে তা থেকে আমাদেরকে মুক্ত করুন।’

দোয়ায় তিনি আরো বলেন, ‘হে আল্লাহ, মুসলিমরাও আপনার বান্দা। অমুসলিমরাও আপনার বান্দা। সবাই আপনার সৃষ্টি। মুসলিম-অমুসলিম সবাইকে আপনি এ মহামারি থেকে রক্ষা করুন।’

তিনি আরো বলেন, ‘হে আল্লাহ, আমাদের প্রতিবেশী দেশে মৃত্যুর মিছিল চলছে, রাস্তায় মরদেহ পড়ে আছে, তাদের প্রতি অনুগ্রহ করুন। তাদেরকে মহাবিপদ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমরা মানবতার প্রতি সহানুভূতি জানিয়ে তাদের জন্য তোমার অনুগ্রহ কামনা করছি। হে আল্লাহ এই মহামারিকে আপনি দূর করুন। বিশ্বকে মহা আজাব থেকে রক্ষা করুন। সবাইকে আপনি রক্ষা করুন।’

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৬৩৭ জন এবং মারা গেছে দুই লাখ এক হাজার ১৬৫ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ