শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

নেত্রকোনা থেকে গ্রেপ্তার মাওলানা আব্দুল কাইয়ুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেত্রকোনায় হেফাজতে ইসলামের শীর্ষ নেতা মাওলানা আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) বিকেলে কেন্দুয়া উপজেলার একটি মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা আব্দুল কাইয়ুম হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক কমিটির শীর্ষ নেতা।

ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নেত্রকোনা জেলা শহরের মালনী জামিয়া হুসাইনিয়া মাদরাসার পরিচালক ও হেফাজত নেতা মাওলানা আব্দুল কাইয়ুম কেন্দুয়ার বলাইশিমুল এলাকার একটি মাদরাসায় ছিলেন। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, ২০১৩ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গেপ্তারের পর বুধবার সন্ধ্যায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ