শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

করোনা মহামারি; ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পর্তুগালের জীবনযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তার গত ৮ মার্চের ঘোষণার ধারাবাহিকতায় ১ মে থেকে দেশটিতে জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে বিস্তারিত জানান। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, স্পেনের সঙ্গে বন্ধ থাকা বর্ডার খুলে দেওয়া হবে, রেস্টুরেন্ট, ক্যাফে, বেকারি সমূহ রাত ১০.৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে।

রেস্টুরেন্টে এক‌ই টেবিলে ছয়জন ও বাইরে সর্বোচ্চ ১০জন বসতে পারবে, শপিংমল রাত ৯টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে, অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান, সুপারমার্কেট সাধারণ দিনে রাত ৯টা এবং সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে জিম স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে, খোলা আকাশের নিচে সব ধরনের খেলাধুলা করা যাবে, ৫০ শতাংশ ধারণ ক্ষমতা ব্যবহার করে বিয়ে বা যেকোনো অনুষ্ঠান করা যাবে। সম্ভাব্য ক্ষেত্রে টেলিওয়ার্ক বাধ্যতামূলক করা হয়েছে।

প্রতি ১৫ দিন পর পর করোনার সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পরিস্থিতি ভালো থাকলে স্বাভাবিক কার্যক্রম চলবে,না হলে পূর্বের অবস্থায় ফিরে যেতে হবে। সেই সাথে পর্তুগালের চলমান জরুরি অবস্থা আজ ৩০ এপ্রিল রাত ১২টায় শেষ হচ্ছে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে কভিড-১৯ এর মহামারির কঠিন পরিস্থিতির পর দেশটি এখন শুধু ইউরোপ নয় বিশ্বের সবচেয়ে কম করোনা সংক্রমণ দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৬ হাজার ৩৩ জন, মৃত্যু হয়েছে ১৬ হাজার ৯৭৪ জনের।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ