শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

তরুণদের ওজন একটু বেশি হলেই করোনায় বিপদ বাড়ে: গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীরের উচ্চতার চেয়ে তরুণদের ‘অতিরিক্ত ওজনের’ পরিমাণ একটু বেশি হলেই করোনায় গুরুত্বর অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে বলে জানিয়েছেন ব্রিটেনের গবেষকেরা।

ল্যানসেটে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, তরুণ ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা গেছে। করোনা জটিলতায় কারা বেশি ঝুঁকিতে সেটি বুঝতে গিয়ে এমন ফলাফল পাওয়া গেছে।

বারবার লকডাউন ফিরে আসা এবং করোনা সংক্রান্ত বিধিনিষেধ ক্রমাগত বাড়তে থাকার দিনগুলো গবেষণাটি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যাদের বডি ম্যাস ইনডেক্স বা বিএমআই ২৩ তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে।

কার ওজন কত হওয়া উচিত, তার সূচককে বিএমআই বা বডি ম্যাস ইনডেক্স বলে।

গবেষণায় দেখা গেছে, বিএমআই এক পয়েন্ট বাড়লে হাসপাতালে ভর্তির শঙ্কা ৫ শতাংশ বেড়ে যায়। একই সঙ্গে আইসিইউতে যাওয়ার শঙ্কা বাড়ে ১০ শতাংশ।

ইংল্যান্ডের ৭ মিলিয়ন মানুষকে নিয়ে করা গবেষণায় দেখা গেছে, যাদের বয়স ৪০ বছরের কম তাদের ক্ষেত্রে এই প্রভাব সবচেয়ে বেশি। তাদের বয়স আবার ৮০ বছরের বেশি তাদের ক্ষেত্রে অতিরিক্ত ওজনের প্রভাব কম দেখা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ